মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. হাসান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাসান কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসার হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবা ঢাকার উত্তরা এলাকার মো. বাবুল শেখ।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, দুপুরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে নামে হাসান। গোসল শেষে অন্য সহপাঠীরা উঠে এলেও হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সহপাঠী ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে দুপুর ১টার দিকে পুকুর থেকে হাসানকে নিথর অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বলেন, ‘দুপুর ১টার দিকে পানিতে ডোবা শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ মরদেহ নিয়ে যায়।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার রাতে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে অন্তত ১২ জন পুলিশ সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন বিভিন্ন সময়ে রাতের খাবার খান। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, মুরগির মাংস ও সবজি। খাবার খাওয়ার পর তাঁদের শরীরে ঝিমুনি দেখা দেয়। একপর্যায়ে তাঁরা অচেতন হয়ে পড়েন। ডাকাডাকি করেও তাঁদের কাছ থেকে কোনো ...
৩ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচা শহীদুল ইসলাম মণ্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৮ মিনিট আগে
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় চিকিৎসাসেবা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানি, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে