Ajker Patrika

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২৩: ৪৪
যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার
খাইরুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মুক্তারপুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার খাইরুদ্দিন মোল্লা মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্টের ছাত্র হত্যা মামলাসহ বিস্ফোরক দ্রব্য আইনে চারটি ও মারামারির তিনটি মামলা রয়েছে। ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় থেকে খাইরুদ্দিন মোল্লা নারায়ণগঞ্জে বসবাস করতেন। তিনি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত