
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেক, বিস্কুট ও পাউরুটি প্রস্তুতের সময় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এমআরপি উল্লেখ না করা এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে দুটি বেকারিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানের সময় তুলি বেকারিতে উৎপাদিত কেক, বিস্কুট ও পাউরুটিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এমআরপি উল্লেখ না থাকায় বেকারিটির ম্যানেজার মোহাম্মদ হাসানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আল মদিনা বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বাটার বনসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখায় ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বেকারিটির মালিক মোহাম্মদ রুবেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেকারির পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম এবং সিরাজদিখান থানা-পুলিশের একটি দল।

রংপুর বিভাগে জ্বালানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত এক ট্যাংক-লরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।
৪ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
৯ মিনিট আগে
পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
৩৫ মিনিট আগে