Ajker Patrika

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯: ২৩
শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
গতকাল শনিবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এক ব্যক্তি নিহত অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনা এড়াতে সবাইকে ফুটওভারব্রিজ ব্যবহার, নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং দ্রুতগতির যানবাহন চলাচলকারী মহাসড়কে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত