
মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ পড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়। সকালে বৃষ্টির কারণে একটি বড় গাছ সড়কে পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে অটোরিকশাচালক কবির হোসেন বলেন, ‘সকালে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ যাচ্ছিলাম। সড়কে গাছ পড়ার কারণে অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। লাউয়াছড়ায় সড়কে অনেক গাছ এখনো ঝুঁকিপূর্ণ হয়ে আছে। কখন কার ওপরে এগুলো পড়ে ঠিক নাই। এসব বিষয় দেখা জরুরি।’
কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, ‘আজ সকাল ৮টার দিকে খবর পাই লাউয়াছড়া সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। পরে দ্রুত আমরা সেখানে পৌঁছাই। প্রায় ২ ঘণ্টা বৃষ্টিতে ভিজে আমরা রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।’

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন
১৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
১৭ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সরকারি নির্দেশনা না মানার অভিযোগে কাজী শামসুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেছেন, মসজিদে তবারক বিতরণের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন।
১৮ মিনিট আগে