
মৌলভীবাজারের কুলাউড়ার ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে তাঁদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানও সেখানে আছেন।
ওসি আব্দুছ ছালেক আজকের পত্রিকাকে বলেন, ‘১৭ জনকে আটক করা হয়েছে। সিটিটিসির কর্মকর্তারা ঢাকা থেকে আসছেন। বিস্তারিত তাঁরা আসার পর জানানো হবে।’
গত শনিবার সকালে এই এলাকার বাইশালী টিলায় থাকা ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াত ও পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আছকরাবাদ খেলার মাঠ এলাকায় অটোরিকশায় ওঠার সময় চালকের সন্দেহ হওয়ায় তিনি তাঁদের নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরে পুলিশকে খবর দেন।
অটোচালক রবিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, একজনকে কাঁধে বহন করে নিয়ে তাঁরা তাঁর গাড়ির কাছে আসেন। তাঁরা মোট পাঁচটি অটোরিকশা ভাড়া করেন। তাঁরা বনভোজন করতে মৌলভীবাজার যাওয়ার কথা জানান। তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটকেরা ইউনিয়ন পরিষদের হলরুমে আছেন। তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অভিযানের পর থেকে কুলাউড়া থানা-পুলিশ ও আমাদের নজরদারি ছিল।’
আটকদের মধ্যে সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন রয়েছেন। তিনি ওই সংগঠনের কমান্ডার হিসেবে পরিচিত।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আটকদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে