
মেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ২১ তারিখে ওই শিশু স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাঁশবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে অভিযুক্ত ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দেন। এ সময় শিশুটি চিৎকার করলে খালেক মণ্ডল দ্রুত সটকে পড়েন। তারপর থেকেই ওই ভ্যানচালককে শনাক্তের চেষ্টা করে ভুক্তভোগী পরিবার। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে শিশুটি তার সঙ্গে থাকা অভিভাবককে ওই ভ্যানচালককে দেখিয়ে দেয়। এ সময় স্থানীয়রা ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পরে এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ভ্যানচালকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গাংনী থানায় একটি মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনীতে এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আব্দুল খালেক মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। সে হিসাবে তামাক সেবনে প্রতি ঘণ্টায় মারা যায় ১৮ জন। আজ বুধবার (১১ মার্চ) রংপুরের মিঠাপুকুরে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা
৭ মিনিট আগে
বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালু, বিমান সার্ভিস বৃদ্ধি, ছয় লেন ও রেললাইন স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও আব্দুল্লাহ আল মামুনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫৬ জন নাগরিক। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে লেখক, সাংবাদিক ও অধিকারকর্মীদের এই বিবৃতিতে সন্ত্রাস বিরোধী আইন সংস্কারের দাবিও তোলা হয়েছে।
১৯ মিনিট আগে
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস অভিযানকারী দল রাজধানীর যাত্রাবাড়ী থানার পাড়াডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ১২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯০০ টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে
২৫ মিনিট আগে