
মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তের কাছে এদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৪২), শাহাজাদী খাতুন (৩০), লাভলী খাতুন (৪২), মিরাজ আলী (১৫), হাসেন আলী (১৮), জান্নাতি খাতুন (২০), হাসিনা খাতুন (১০ দিন), বাবলু হোসেন (২৪), জেসমিন খাতুন (২০), জাহিদ হোসেন (৩), জাকির আলী (১) ও ইয়াসিন হোসেন (২৫)।
বিজিবি জানায়, মেহেরপুর আনন্দবাস গ্রামের সীমান্তে ভোরের দিকে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় সীমান্তের কাছাকাছি ৯৭/১ নম্বর পিলারের কাছে সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে তারা। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসা করলে তাঁরা জানান, ভারত থেকে বিএসএফ তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি অংশে ঠেলে দেয়। পরে তাঁদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বিজিবি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাঁদের বাড়ি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায়। বিভিন্ন সময় কাজের সন্ধানে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছিলেন তাঁরা। ইতিমধ্যে তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁদের পরিচয় শনাক্ত করা হবে। পরিচয় সঠিক হলে স্বজনদের কাছে তাঁদের তুলে দেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে