
মানিকগঞ্জের সিঙ্গাইরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্র ও আজ শনিবার সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকার সিঙ্গাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে।
টেজিড নামে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় শিশু দুটির মৃত্যু হয়েছে বলে জানান নিহতের স্বজনেরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
জানা গেছে, গতকাল শুক্রবার সিঙ্গাইর এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী ও শায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকার মো. ফিরোজের স্ত্রী প্রসব বেদনা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। গতকাল বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই নারী দুটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে দুই নবজাতকের শরীরে মেয়াদোত্তীর্ণ ২৫০ মিলির টেজিড ইনজেকশন পুশ করা হয়।
ইনজেকশন পুশ করার পর দুই নবজাতকের হার্টবিট কমে যায়। একজন ঢাকার শিশু হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। অপরজন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।
এক নবজাতকের বাবা মো. ফিরোজ নামে বলেন, ‘শুক্রবার বিকেলে ডাক্তার শামিমা রহমান আমার স্ত্রীকে অস্ত্রোপচার করে। পরে আমি পুত্রসন্তানের বাবা হই। আজ সকালে হাসপাতালের নার্স আমার ছেলেকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার এক ঘণ্টার মধ্যে আমার ছেলের মৃত্যু হয়।’
অপর নবজাতকের বাবা মো. মাজেদুল ইসলাম বলেন, ‘জন্মের পর আমার ছেলে সুস্থ ছিল। আমাদের সামনে নার্সরা একটি মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পর আমার ছেলের হার্টবিট কমে যায়। ঢাকায় শিশু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরপর দুটি শিশুর মৃত্যুতে আমরা হতবাক। এটি মৃত্যু নয় এটা হত্যা, আমরা হত্যার সঠিক বিচার চাই।’
সিঙ্গাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান লিটন বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফছান রেজা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুত ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ইনজেকশনে নবজাতকের মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতালটিতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৫ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৪১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে