
মানিকগঞ্জের সিঙ্গাইরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের ভিডিও ফেসবুকে শেয়ার করার অভিযোগ তুলে যুবলীগনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। গত ২৮ আগস্ট সিঙ্গাইর থানায় অভিযোগ করা হলেও গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট উপজেলার জয়মণ্ডপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন তাঁর ফেসবুক আইডিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ওয়াজের ভিডিও শেয়ার করেন। সেখানে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিমসহ একাধিক নেতা-কর্মী প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন। দলের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে তিনি পরে পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৮ আগস্ট যুবলীগ নেতা জাকির হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম।
এ বিষয়ে সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম বলেন, ‘জাকির হোসেনের শেয়ার করা ভিডিওটির মন্তব্যে আমিসহ একাধিক নেতা-কর্মী তীব্র প্রতিবাদ জানালে তিনি পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৭ আগস্ট জাকির হোসেন আমাকে নিয়ে তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আমি তাঁর মোবাইল ফোন নিয়ে ফেসবুক আইডিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভিডিওটি শেয়ার করেছি।’
জাকির হোসেন এ বিষয়ে বলেন, ‘আমি জন্মগতভাবে আওয়ামী লীগ করি। আমরা একসঙ্গে চলাফেরা করি, আমাকে ফাঁসানোর জন্য সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম আমার মোবাইল ফোন নিয়ে সাঈদীর ওয়াজের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন। পরে বিষয়টি টের পেয়ে ডিলিট করে দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৬ ঘণ্টা আগে