মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে মো. ফয়সাল (২৮) ও আমির উদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তি ফেঁসে গেছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা এলাকা থেকে তাঁদের আটক করে র্যাব-৪। গতকাল বুধবার এ ঘটনায় র্যাব-৪ এর পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ সিঙ্গাইর থানায় মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
র্যাব সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে সোনাটেংরায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও কাঠের গ্রিপারযুক্ত লোহার তৈরি পিস্তল এবং ম্যাগাজিনের ভেতরে দুটি কার্তুজ উদ্ধার করে র্যাব। এ সময় ওই এলাকার ফয়সাল ও আমির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে একই এলাকার শামসুল হক সিকদারের ছেলে আনোয়ার সিকদারকে আটক করে র্যাব। পরে আনোয়ারের দেওয়া তথ্য ও র্যাবের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।
র্যাব-৪-এর পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ বলেন, পূর্বশত্রুতার জেরে অস্ত্র দিয়ে আনোয়ারকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ফয়সাল ও আমির। মঙ্গলবার বিকেলে তাঁদের আটক করা হয়। এ সময় পরিকল্পনাকারী আহাদ ও সিদ্দিক নামের দুই ব্যক্তি পালিয়ে যান।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ বিষয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
দেশব্যাপী আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা দেন। এসময় বাকি ৪ আসামিকে খালাস দেন আদালত।
১৮ মিনিট আগে
একই মায়ের গর্ভে জন্ম। একসঙ্গে বড় হয়ে ওঠা। একই বিদ্যালয়ে পড়াশোনা। একই পরীক্ষায় অংশগ্রহণ। আর ফলাফলও একই— তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বরগুনার শিক্ষাঙ্গনে এমন বিরল কৃতিত্ব গড়ে আলোচনায় এসেছে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন অন্বেষা হালদার, অঙ্কিতা হালদার ও অনুষ্কা হালদার।
২১ মিনিট আগে
টানা বৃষ্টিতে সিরাজগঞ্জ পৌরসভার ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এখনো হাঁটুসমান পানি। কোথাও উঠান ডুবে আছে, কোথাও পানি ঢুকে পড়েছে বসতঘরে। সেই পানির মধ্যেই চলছে রান্না, খাওয়া-দাওয়া। এতে কয়েক শ পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
২৪ মিনিট আগে