
মাদারীপুর জেলার শিবচরে ঘন কুয়াশার মধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এলে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা মারে। এ সময় পেছন থেকে আসা একটি মিনি ট্রাক দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় বাসে থাকা কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এর আগে ঘন কুয়াশার কারণে মহাসড়কে ধীরগতিতে চলছিল গাড়ি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘সকালে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। সড়ক থেকে গাড়ি তিনটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে।’
জহুরুল ইসলাম আরও বলেন, কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে মারাত্মক কোনো হতাহত হয়নি। একাধিক গাড়ি পরস্পরের পেছনে ধাক্কা লাগে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে