
মাদারীপুরের ডাসারে নিজ ঘর থেকে মেঘলা সরকার (৯) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেঘলা গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামের বিদেস সরকারের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে মূল ঘটনা বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে মেঘলা স্কুলে যায়। পূর্বনির্ধারিত বিষয়ের পরীক্ষা না হওয়ায় আবার বাড়িতে চলে আসে। মেঘলার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাবা বাড়ির বাইরে কাজে ছিলেন। এ সময় ঘরে মেঘলা একা ছিল। তার বাবা কাজ শেষে বাড়িতে এসে ঘরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান।
বিদেস সরকারের চিৎকারে আশপাশের লোকজন এসে মেঘলাকে উদ্ধার করে জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেঘলাকে মৃত ঘোষণা করেন।
মেঘলার মা বলেন, ‘মানুষের কাছ থেকে শুনেছি মেঘলা টিকটক করত। বাড়িতে একা থাকলেই ভিডিও করত। গতকাল সকালে চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা হয়নি বলে বাড়িতে চলে আসে। ওর পিসির বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। আমি ভাবছি ও হয়তো খেলতেছে। আমি রান্না করছিলাম, এ সময় মেঘলার বাবা কাজ থেকে ঘরে এসে দেখে মেঘলা আড়ার সঙ্গে ঝুলে আছে। এ সময় তার চিৎকার শুনে গিয়ে দেখি এই অবস্থা। কেন, কীভাবে এই ঘটনা ঘটেছে আমরা কিছুই বুঝতে পারছি না।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে