
ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এদিকে সাধারণত সকাল ৮টা থেকে প্রতিদিন নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার তীব্রতায় ফেরি যথা সময়ে চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কেও যানবাহন চলাচল সীমিত রয়েছে বলে জানা গেছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ছোট যানবাহনও খুব একটা চলতে দেখা যায়নি বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশার তীব্রতা চারপাশে। সামান্য দূরত্বেও ভালোভাবে দেখা যাচ্ছে না। সকাল সাড়ে ৬টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল করলেও কুয়াশার কারণে তা বন্ধ রাখা হয়েছে। নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি কুয়াশার কারণে অস্পষ্ট হয়ে আছে। তা ছাড়া নৌপথে কুয়াশার কারণে সামান্য দূরত্বেও দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।
এদিকে ফেরিঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল করে থাকে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চলাচল সম্ভব হবে না। ঘাটে কিছু কিছু যানবাহন রয়েছে। কুয়াশা কমে এলে ফেরি চলাচল শুরু করবে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। নৌরুটে প্রচুর কুয়াশা রয়েছে। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।'

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ। অভিযুক্ত ছয়জনের মধ্যে আছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ নেতা এবং নীলফামারী জেলার ডিমলা উপজ
৪ মিনিট আগে
তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মালেক। আজ তিন দিন পর তাঁর মরদেহ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়ায় আগুনের কারণ, বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।
১৯ মিনিট আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২১ মিনিট আগে