
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপি বিনা অজুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অগ্নি-সন্ত্রাস করছে। দেশের উন্নয়নকে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের রুখে দিতে হবে। দেশ পরিচালনা ও শাসন সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে শান্তিতে আছে।’
আজ রোববার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত অংশীজনদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। বিএনপির বক্তব্যে আমরা ভীত না। জনগণ প্রধানমন্ত্রী ও আমাদের সঙ্গে আছে। তারা (বিএনপি) ভোট নস্যাৎ বা প্রতিরোধ করার জন্য যে বক্তব্য দিচ্ছে, তা সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্ব সভায় বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলিম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, ব্যবসায়ী হুমায়ুন কবির, রেজাউল করিম রেজোয়ান, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির প্রমুখ।
মতবিনিময় সভায় বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। শেষে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় বুড়িমারী স্থলবন্দরের অবৈধ ট্রেড ইউনিয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শ্রমিকেরা। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।
এর আগে সমাজকল্যাণমন্ত্রী বুড়িমারী স্থলবন্দরের এসে পৌঁছালে পাটগ্রাম থানা-পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থল শুল্ক স্টেশন কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালে নিহত ব্যক্তিদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
১০ মিনিট আগে
‘রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার সংবাদ জানা যায়। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।’
১৯ মিনিট আগে
কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা চারটি গরু, চারটি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়।
৪২ মিনিট আগে
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ২৬টি প্রস্তাব নিয়ে কাজ করবে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
১ ঘণ্টা আগে