ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘গতকাল বুধবার উপাচার্য আদেশ দিয়েছেন। কিন্তু অসুস্থ থাকার কারণে আজ অব্যাহতির আদেশ প্রস্তুত করি। আমার কাছে যে ফাইল এসেছে সেখানে উপাচার্য শুধু অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে। এর বেশি কিছু জানানো হয়নি।’
এদিকে গত বছরের ১৭ সেপ্টেম্বর উপাচার্যের ব্যক্তিগত সহকারী আইয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করে লাঞ্ছিত করেন অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতা-কর্মীরা। তখন উপাচার্য কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠিয়ে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তখন আইয়ূবকে পদ থেকে সরানো হয়নি। বরং উপাচার্য তখন বলেছিলেন আইয়ূবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা লিখিত দিতে হবে। প্রমাণ হলে তিনি ব্যবস্থা নেবেন। এদিকে উপাচার্যের অডিও ফাঁসের ঘটনার পর তাকে অব্যাহতি দেওয়া হলো।

নিষিদ্ধ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
৫ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর আদর্শ গ্রামে পাশের বাড়ির নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম কালিকাপুর আদর্শ গ্রামের শহিদ আলীর ছেলে।
৭ মিনিট আগে
শিক্ষকের সঙ্গে অসৌজন্য আচরণ ও শ্রেনিকক্ষে কথা বলায় শাস্তি হিসেবে অষ্টম শ্রেনির দুই শিক্ষার্থীর গালে ‘গণহারে থাপ্পড়’ দেওয়ার নির্দেশ দেন শিক্ষক। আর এই থাপ্পড় দিতে হয়েছে তাদের সহপাঠীদেরই। লজ্জা ও অস্বস্তিতে কেউ আস্তে থাপ্পড় দিলে তাকে জোরে থাপ্পড় দিতে বাধ্য করেন ওই শিক্ষক।
৯ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে ঢাকা মহানগরের প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি পোশাক ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক...
১২ মিনিট আগে