
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আজ মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
তবে কুড়িগ্রাম-২ আসনের ৯ প্রার্থীর মধ্যে জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপিসহ বাকি সাত প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
সূত্র আরও জানায়, জাপা প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা হয়েছে। কিন্তু তিনি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি। এ কারণে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন।
অন্যদিকে বিজেপির প্রার্থী আতিকুর রহমান তাঁর হলফনামায় বেশ কিছু তথ্য উল্লেখ করেননি। এ জন্য তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
মামলার বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, ‘আমার নামে যে মামলা হয়েছে, তার কিছুই আমি জানতাম না। না জানলে কীভাবে হলফনামায় উল্লেখ করব। আজ শুনলাম যে ঢাকার মিরপুরে আমার নামে মামলা হয়েছে, সেই কাগজ নিয়ে এসে জমা দেওয়া হয়েছে। আমি কী মিরপুরে গিয়ে যুদ্ধ করছি? মামলা তো হতেই পারে। এখন আমি আপিল করব।’

চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। স্বাভাবিকভাবেই চট্টগ্রামের চার-পাঁচজন মন্ত্রিসভায় স্থান পাবেন বলে আশা করেছিলেন এলাকার মানুষ; কিন্তু তা হয়নি। চট্টগ্রাম থেকে এবার মাত্র দুজনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
বিএনপি সরকারের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। তবে গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর খুলনার কেউ মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা হতাশ। তাঁরা বলছেন, বিভাগীয় শহর ও বন্দরনগরী হিসেবে খুলনাকে আলাদাভাবে মূল্যায়ন করা উচিত ছিল।
২ ঘণ্টা আগে
নির্ধারিত সময়ের এক দিন পর অর্থাৎ ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হতে পারে। এমন তথ্য জানিয়েছে বইমেলা স্ট্যান্ডিং কমিটির সূত্র। সাধারণত সরকারপ্রধান বইমেলা উদ্বোধন করে থাকেন। সময়সূচি সমন্বয়ের কারণেই এক দিন পিছিয়ে মেলা শুরু হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে বিএনপি। এসব মামলায় ২৪৪ জনের নাম উল্লেখসহ হাজারের অধিক আসামি করা হয়েছে। অভিযোগ দুটি ১০ ফেব্রুয়ারি আদালতে দাখিল করা হলে
৭ ঘণ্টা আগে