Ajker Patrika

বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত বাবা-মাসহ ৩

কুড়িগ্রাম প্রতিনিধি
বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত বাবা-মাসহ ৩
প্রতীকী ছবি

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ঢাকাগামী বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা ছয় বছরের এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মনিকা মালি (৬)। আহত ব্যক্তিরা হলেন তার মা আদুরি বালা (২৩), বাবা অনন্ত মালি (২৬) এবং অটোরিকশাচালক মোজাম্মেল (২৯)।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অনন্ত মালি জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে তাঁরা লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ত্রিমোহনীতে ফিরছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় পৌঁছালে ‘পিংকি’ পরিবহনের একটি ঢাকাগামী নৈশকোচ তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শহিদ হাসান বলেন, ‘এক শিশুকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। দুর্ঘটনায় আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাথায় আঘাত পাওয়া গুরুতর আহত আদুরি বালাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘পিংকি পরিবহনের নৈশকোচটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে গেছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত