
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রকিবুল হাসান শিবলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রকিবুল হাসান শিবলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ বুধবার তাঁকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাসার।
২০২৩-২৪ অর্থবছরের কাজ না করেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলা পরিষদের কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে প্রমাণ মিলবে বলে বলছেন অভিযোগকারী ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রকিবুল হাসান শিবলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
১০ মিনিট আগে
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
১৮ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২৩ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৬ মিনিট আগে