
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’-এর আওতায় পঞ্চম ধাপে আরও ৫০ গৃহহীন ও ভূমিহীন ঘর পাচ্ছেন। ১১ জুন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘরের কবুলিয়ত দলিল, নামজারি, সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, জেলায় মোট বরাদ্দ ঘরের সংখ্যা ২ হাজার ৮৪০টি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ের প্রথম ধাপসহ মোট উদ্বোধন করা ঘরের সংখ্যা ২ হাজার ৭৯০টি। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে অবশিষ্ট ৫০টি ঘরের মধ্যে হোসেনপুরে ১৪টি, নিকলী উপজেলায় একটি, বাজিতপুরে ২০টি, তাড়াইলে ১৫টি এবং পুরোনো জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ভৈরবে ১৬০টি ও কুলিয়ারচরে ১২০টি একক গৃহ আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে কিশোরগঞ্জের ১৩টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী চলমান আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছেন। সর্বশেষ হালনাগাদ করা তালিকা মোতাবেক যেসব উপজেলা ইতিমধ্যে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষিত হয়েছে, সেসব উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনোভাবে আরও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকলে তাদেরও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল প্রমুখ।
এর আগে সকালে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও সিভিল সার্জন সাইফুল ইসলাম।

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইসমাইল নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
৩৮ মিনিট আগে
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে বালু উত্তোলনে জড়িত ৩৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আলটিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে