
বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আয়োজিত হচ্ছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ উৎসব। আলপনার রঙে রাঙানো হচ্ছে জেলার মিঠামইন-অষ্টগ্রাম হাওরের ১৪ কিলোমিটার সড়ক।
গতকাল শুক্রবার বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে আলপনা আঁকা উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) হারুন অর রশিদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, শিল্পী মো. মনিরুজ্জামান, বার্জার পেইন্টসের কর্মকর্তা মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংকের কর্মকর্তা মনজুলা মোরশেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্ব রেকর্ড গড়ার এই প্রচেষ্টা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই বিশাল কর্মযজ্ঞ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ আলপনার স্বীকৃতি পাবে; কিশোরগঞ্জ হাওরাঞ্চল বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিত হবে। তাতে পর্যটন শিল্প আরও বিকশিত হবে।
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বাঙালি লোকসংস্কৃতি তুলে ধরতে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০ জন শিল্পী ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ আঁকার কাজ করছেন।
আগামীকাল পয়লা বৈশাখ মিঠামইনে এই কর্মযজ্ঞ দেখতে যাবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজকে ওয়াক্ফ করে দেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের বিরুদ্ধে। ‘পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক’ উল্লেখ করে তাঁর ভাতিজা মাহমুদুল হাসান মাজহারুল কলেজের জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে করে উদ্বেগ বাড়ছে নদ-তীরবর্তী মানুষের মধ্যে। বিশেষ করে নদটির তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার এই স্থাপনাটির মাত্র ১৫ মিটার দূরে ভাঙছে নদ। অন্যদিকে চরের ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে গাড়িটি। এদিকে জরুরি রোগীদের হাসপাতালে নিতে ইউনিয়নবাসীকে বেশি টাকা নিয়ে অন্য যানবাহন ভাড়া করতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
বছরের একমাত্র ভরসা বোরো ফসল পচে যাওয়ায় দিশাহীন হয়ে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের চোখে এখন শুধু হতাশা। অভিযোগ, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বাঁধ ফসল রক্ষার বদলে বিপর্যয় আরও বাড়িয়ে দিয়েছে, আর শেষ সম্বল বাঁচাতে...
৪ ঘণ্টা আগে