মনিরামপুরে রোহিতা ইউনিয়নে শূন্য থেকে এক বছর বয়সী শিশুর জন্ম নিবন্ধনের তথ্য সংগ্রহে অবদান রাখায় চার গ্রামপুলিশকে সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্যরা হলেন, মো. আলম হোসেন, মো. রমজান আলী, মো. আমিনুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার সরদার তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
রোহিতা ইউনিয়ন পরিষদ সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয় গ্রাম পুলিশকে নিবন্ধন খাতা দিয়ে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাদের নিজ নিজ ওয়ার্ডে এক বছর বা তার কম বয়সী কতজন শিশু আছে তার তালিকা করতে বলা হয়েছিল। তাঁরা তালিকা করার পাশাপাশি অভিভাবকদের জন্ম সনদ নিতেও উদ্বুদ্ধ করেছেন।
সচিব আরও বলেন, গ্রাম পুলিশদের কথায় সাড়া দিয়ে অনেকে ইতিমধ্যে পরিষদ থেকে সন্তানের জন্ম সনদ সংগ্রহ করেছেন। গ্রাম পুলিশদের ভূমিকার কারণে ইতিমধ্যে রোহিতা ইউনিয়ন পরিষদ জন্ম সনদ দেওয়ার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। সেই কাজে অগ্রণী ভূমিকা রাখায় চার গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।
এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অধীর মণ্ডল, ইউপি সদস্য রেজাউল করিম, মহিতুল ইসলাম, আমিনুল হাসান, খায়রুল ইসলাম, স্থানীয় উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ।

এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত সাবেক তিনবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমর্থিত প্রার্থী মিজানুর রহমান।
৬ মিনিট আগে
প্রায় এক বছর আগে মুক্তার স্বামী আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবর নেননি। এতে তিন সন্তান নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন মুক্তা।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজকে ওয়াক্ফ করে দেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের বিরুদ্ধে। ‘পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক’ উল্লেখ করে তাঁর ভাতিজা মাহমুদুল হাসান মাজহারুল কলেজের জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছেন।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে করে উদ্বেগ বাড়ছে নদ-তীরবর্তী মানুষের মধ্যে। বিশেষ করে নদটির তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার এই স্থাপনাটির মাত্র ১৫ মিটার দূরে ভাঙছে নদ। অন্যদিকে চরের ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে