
মৃত ব্যক্তির কুলখানির আয়োজন নিয়ে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়ায় স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান হামলায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বকুল বিশ্বাস হাতিয়া পূর্বপাড়া গ্রামের আফতাব বিশ্বাসের ছেলে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নিহত বকুল বিশ্বাসের চাচি মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। চাচির কুলখানি অন্য চাচাতো ভাইয়েরা বড় করে আয়োজন করে সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলেন। এতে বকুল বিশ্বাস ও তাঁর পরিবারের লোকজন রাজি হয়নি। গত শনিবার বকুল বিশ্বাস তাঁদের সমাজের লোকজন নিয়ে চাচির কুলখানির কাজ শেষ করেন। এরই জের ধরে রাতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ঝাউদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন আক্তার বলেন, ‘রাতে ৯টার পর আমরা স্থানীয় চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাস ও তাঁর ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বকুলসহ আটজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক বকুল বিশ্বসকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, রাতে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বকুল নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিপন বিশ্বাস পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে