
যশোরের শার্শায় আওয়ামী লীগের লোকজন লিটন (৩৫) নামের এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত লিটন শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আজগার আলীর ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লিটনকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন হামলাকারীরা। রাত ১১টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। লিটন হত্যায় তাঁর বাবা আজগার আলী শার্শা থানায় ১৮ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শার লক্ষণপুর গ্রামের আকবার আলী ও সামসের আলী।
এর আগে গত শনিবার ঈদের দিন পাশের ইউনিয়নে ককটেল হামলায় খুন হন বিএনপির কর্মী আব্দুল হাই। এ ছাড়া গত ৫ জুন নাভারণ খাজুরা এলাকায় খুন হন নেহা সবুজ হোসেন নামের আরেক ব্যক্তি। পাঁচ দিনে শার্শা উপজেলায় তিনটি হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর জানান, লিটন সক্রিয় বিএনপির কর্মী ছিলেন। ওই গ্রামের আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন বাজারে একটি ঠেলাগাড়িতে শুয়ে ছিলেন লিটন। এ সময় আওয়ামী লীগের কয়েক সন্ত্রাসী দল বেঁধে তাঁর ওপরে আক্রমণ চালান। তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে লিটনকে আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত লিটনের বাবা আজগার আলী জানান, আওয়ামী লীগের সময়েও লিটনকে মারধর করা হয়েছিল। এবার তো খুন হলো তাঁর ছেলে। তিনি তাঁর ছেলের হত্যাকারীদের কঠিন শাস্তি দাবি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হত্যার খবর জানতে পেরে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের কারবার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এলাকার সেলিম, মোমিন, রমজানসহ কয়েকজন আওয়ামী লীগের কর্মী লিটনকে হত্যায় অংশ নেন। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে