খুলনা-৪ আসনে (দিঘলিয়া, রূপসা, তেরখাদা) আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে টাকা ছড়ানো, প্রতিপক্ষের লোকজনকে ভয়ভীতি দেখানো, সংখ্যালঘু ভোটারদের ভোট দিতে নিরুৎসাহী করাসহ নানা অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে নগরীর টুটপাড়ায় নিজ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এস এম মোর্তজা রশিদী দারা এসব অভিযোগ করেন।
মোর্তজা রশিদী দারা বলেন, আব্দুস সালাম মূর্শেদী ও তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এই সহসভাপতি বলেন, যেখানে সরকার একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন আওয়ামী লীগের প্রার্থী বিভিন্নভাবে নিজের পেশিশক্তি ব্যবহার করে ও কতিপয় প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে ভোটের পরিবেশ বিনষ্ট করছেন। এ থেকে পরিত্রাণ পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে গত সপ্তাহে মোর্তজা রশিদী দারা আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে হুমকি প্রদানসহ নানা ধরনের অভিযোগ এনেছিলেন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে