
খুলনার কয়রার আংটিহারা কোস্ট গার্ড ও আন্ধারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংসসহ মিজানুর রহমান নামের এক শিকারিকে আটক করেছেন। এ সময় হরিণের একটি মাথা ও হরিণ ধরার ৩০০ মিটার ফাঁদ উদ্ধার করা হয়।
আটক হরিণশিকারি হলেন কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৩০)।
আন্ধারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল হাসান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারার রাস্তার ওপর থেকে হরিণের মাংসসহ তাঁকে আটক করা হয়।
এই ঘটনায় বন্য প্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
এই বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে