কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ির ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায়।
নিহত উম্মে রুকাইয়া ক্যাম্পাসের পার্শ্ববর্তী শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং উপজেলার মদনডাঙ্গা গ্রামের মনোহর হোসেনের মেয়ে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত স্কুলছাত্রী রুকাইয়া মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ি উম্মে রুকাইয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার করেন।
নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাতিজিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে