
খুলনার আদালত চত্বর থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ককটেল-সদৃশ ওই বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার এসআই পার্ডন কুমার সিংহ বলেন, বিকেল ৪টার কিছু পরে আদালতপাড়ায় ককটেল-সদৃশ বস্তু দেখার খবর থানায় আসে। খবর পেয়ে আদালতে আসেন তিনি।
ঘটনাস্থলের চারদিকে লাল দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাইরের কাউকে ঘটনাস্থলে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। র্যাব ৬-এর বোমা ডিসপোসাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনা জানার পর আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। আদালতে আসা মানুষজন লাল স্কচটেপ দিয়ে মোড়া ককটেল-সদৃশ কোটা পড়ে থাকতে দেখে যে যার মতো চলে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘অতিরিক্ত ডিউটির কারণে আমরা অভিযান পরিচালনা করতে পারছি না। যার কারণে খুলনায় একের পর এক দুর্ঘটনা বেড়ে চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩১ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে