
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত কয়েক দিনের আন্দোলন, হামলা-মামলার পর আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিন ক্যাম্পাস ছিল শান্ত। তবে বেলা ৩টায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলার ঘটনা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
এদিকে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
কুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহিন জুনায়েদ আজকের পত্রিকাকে বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি রয়েছেন তাঁদের। এসব দাবি বাস্তবায়ন না পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।
মাহিন জুনায়েদ আরও জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ৮০-৯০ শতাংশ শিক্ষার্থী হলে রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে আজ বিকেলে এক ঘণ্টার আলোকচিত্র প্রদর্শনী করা হয়। পরে আন্দোলনের কর্মসূচি কী হবে, তা নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করে ঠিক করবেন।
উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে কুয়েটে গত মঙ্গলবার ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

অভিযানে বাঘার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বাড়ির...
৩ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে যে চুক্তি হয়েছে, এটি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য হয়েছে। এ ছাড়া এটি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে। এরপরে সেই চুক্তি বাংলাদেশ চাইলে নবায়ন হবে অথবা সেখানেই সেই চুক্তির যবনিকাপাত....
২৯ মিনিট আগে
বান্দরবান জেলা সদর থেকে পর্যটননগরী থানচি উপজেলা সদরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম থানচি উপজেলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী, রোগী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সীমিত পরিসরে বাস চলাচল করলেও আজ শুক্রবার (৯ অক্টোবর) বান্দরবান ও থানচি—উভয় দিক থেকেই...
৩২ মিনিট আগে