
কুয়েটের শিক্ষক প্রফেসর ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আরও সাত শিক্ষার্থীর দুই শিক্ষাবর্ষ বহিষ্কারসহ মোট ৪৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কুয়েট রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আজীবন বহিষ্কার হওয়া চার শিক্ষার্থী হলেন সাদমান নাহিয়ান সেজান, হাসান আব্দুল কাইয়ুম, মো. কামরুজ্জামান রাজ্জাক ও রিয়াজ খান নিলয়। এ ছাড়া সাত শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার ও আজীবন হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এক শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষ বহিষ্কার, ২২ শিক্ষার্থীকে ১ শিক্ষাবর্ষ স্থগিত এবং বহিষ্কার ও ১০ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ৩০ নভেম্বর খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও লালন শাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মানসিক চাপ দেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই শিক্ষককে ক্যাম্পাসের ভেতরে পথরোধ করে শিক্ষার্থীরা তাঁর রুমে নিয়ে যান।
এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা এই মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে আন্দোলন করে আসছিল। পরে গত ৩ ডিসেম্বর জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সিন্ডিকেটের ওই সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, যা ২৩ ডিসেম্বরের আরেকটি জরুরি সভার মাধ্যমে ৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
জানা গেছে, আগামী ৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে এবং ওই দিন থেকে ক্লাস শুরু হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে