
কুষ্টিয়ার দৌলতপুরের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন দিনমজুরের ঘর। এতে ঈদের আগে পথে বসেছে তিনটি পরিবার। আজ সোমবার ভোরে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হোসেনাবাদ গড়ের পাড়া এলাকার দিনমজুর শরীফুল ইসলামের বাড়ির রান্নাঘরে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে মিঠুন হোসেন ও সেন্টু হোসেনে নামের আরও দুই দিনমজুরের বাড়িতে। এ ঘটনায় তিন পরিবারের অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত মিঠুন হোসেনের স্ত্রী পূর্ণিমা খাতুন বলেন, ‘আগুনে আমাদের সব শেষ ভাই। পরনের কাপড় ছাড়া আর কিছু নাই। ঈদের জন্য যা কেনা-কাটা করছিলাম সব পুড়ে গেছে। আমাদের সব শেষ এই পোড়া বাড়িতে বসে আছি ভাই।’
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘরগুলো টিনের ও বাঁশ দিয়ে তৈরি ছিল, পরিবার তিনটি খুবই গরিব। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে এখন খোলা আকাশের নিচে তাদের বসবাস করতে হচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে তিনিটি পরিবারের টিনের তৈরি ঘর ও ব্যবহারের জিনিসপত্র পুড়ে গেছে। তারা অত্যন্ত অসহায়।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে