তিন বছরের শিশু সন্তানকে বিষপান করান পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করেন মা। এরপর একই রশিতে মা মিম খাতুন (২২) আত্মহত্যার চেষ্টার করেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
টের পেয়ে প্রতিবেশীরা মা শিশুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে কার্বলিক অ্যাসিড ও ফাঁস দেওয়া ঝুলন্ত কাপড় আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ।
আহত মিম খাতুন শেখপাড়া গ্রামের সজিব বিশ্বাসের স্ত্রী।
প্রতিবেশী মুন্নি খাতুন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সজিব হোসেনের ঘরে জানালা দরজা সব বন্ধ অবস্থায় উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজতে থাকে। এমন সময় শেখপাড়া বাজার থেকে সজিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী মিম ও সন্তান মাহদিকে ডাকতে থাকে। কিন্তু তারা কোনো সারা শব্দ দেয় না। পরে ভেতর থেকে সজিবের স্ত্রী মিম বলতে থাকে সব শেষ। তার দরজা খোলার শক্তি নাই। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মা ও সন্তানকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মিম খাতুন ওই গৃহবধূ তাঁর তিন বছরের সন্তানকে কার্বলিক অ্যাসিড পান করিয়ে ও ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যার পর একই রশিতে মাও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল ও ঝুলন্ত কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে