
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন–পরবর্তী সহিংসতায় ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনে বিজয়ী প্রার্থী আরিফ রেজা মন্নুর সমর্থক মো. আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে নির্বচান নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শামছুদ্দিন মোল্লার বাড়িসহ ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আরিফ রেজা মন্নু বিজয়ী হয় এবং পরাজিত হন দোয়াত–কলম প্রতীকের প্রার্থী শামীম হোসেন মোল্লা।
নির্বাচনী প্রচারে কাজ করা নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থীর সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জেরে আব্দুল্লাহর পক্ষের লোকজন শামছুদ্দিন মোল্লার বাড়িসহ তাঁর পক্ষের গোবিন্দপুর গ্রামের কমপক্ষে ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে।
এ বিষয়ে শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দোয়াত–কলম প্রতীকে ভোট করেছি। ভোটে আমরা পরাজিত হওয়ায় বিনা উসকানিতে হঠাৎ করে রাত ১০টার দিকে আমার বাড়িসহ আমার নিরীহ লোকদের ১৪টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এদিকে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের মো. আব্দুল্লাহ বলেন, ‘আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, শৈলকুপার গোবিন্দপুর গ্রামে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এলাকার পরিস্থিতি বর্তমান শান্ত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে