
হাইকোর্টের রায়ে অবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার। হাইকোর্টের রায়ের পর আজ সোমবার যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে এই দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব।
ড. শিরিন নিগারের আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া জানান, গত বছর ২৩ জুলাই যবিপ্রবি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. মো. মাহফুজুর রহমানকে নিয়োগ করে রেজিস্ট্রার দপ্তর চিঠি ইস্যু করে। কিন্তু বিধান অনুযায়ী, ডিন নিয়োগ পাওয়ার কথা পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারের। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ডিন নিয়োগ দেওয়ায় ড. শিরিন নিগার যবিপ্রবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ৭ আগস্ট তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।
গত ১০ আগস্ট হাইকোর্টে তাঁর রিটের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত রুল জারি করেন। রিটের আদেশে আদালত ‘ড. মাহফুজুর রহমানের ডিন নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা বাতিলপূর্বক ড. শিরিন নিগারকে কেন ডিন নিয়োগের নির্দেশ দেওয়া হবে না’–এর জবাব দেওয়ার নির্দেশ দেন।
যবিপ্রবির জবাবের পর গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও মো. বজলুর রহমান যবিপ্রবি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে ড. মো. মাহফুজুর রহমানের নিয়োগ অবৈধ ঘোষণা করেন এবং ডিন হিসেবে ড. শিরিন নিগারকে নিয়োগের নির্দেশ দেন। হাইকোর্টের এই রায়ের প্রত্যয়ন হাতে পাওয়ার পর আজ যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিন হিসেবে নিয়োগ পাওয়ার পর ড. শিরিন নিগার বলেন, ‘আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। হাইকোর্টের দেওয়া রায়ে আমি খুবই খুশি। এই রায় ও রায়ের বাস্তবায়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিজয়ের মাইলফলক হয়ে থাকবে। আশা করি, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ন্যায়বিচার নিশ্চিত করবে এবং কখনো কোনো শিক্ষককে অধিকার আদায়ের জন্য আদালতের শরণাপন্ন হতে হবে না।’ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে ডিনের দায়িত্ব প্রদান করায় যবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘অনুমতি ছাড়া রেজিস্ট্রারের সাংবাদিকদের সঙ্গে কথা বলা বারণ আছে।’ তিনি জনসংযোগ শাখার উপপরিচালক মো. আব্দুর রশিদ’র সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
জনসংযোগ শাখার উপপরিচালক মো. আব্দুর রশিদ জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ড. শিরিন নিগারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর আফসানা নিপা (৪৫) ও আব্দুস সামাদ সুজন (৫৮)। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস...
৫ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। পরিচয় শনাক্ত করতে তাঁর পকেট তল্লাশির সময় একটি প্যাকেট থেকে এসব ইয়াবা পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর বংশালের নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নামে তৈরি প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১১ মিনিট আগে
জিয়াউল আহসান আইন ও বিচারের তোয়াক্কা না করে সজল, সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক, ফিশিং বোট মালিক আলকাছ মল্লিক, মামুন ওরফে মাসুদ, মান্নন, জিহাদ, সোহাগ, আল আমিন, আসাদ, বেলাল, শিশির কুমার মণ্ডল ওরফে মন্টু মেম্বার, বাচ্চু, জামাল মুন্সিসহ কমপক্ষে ১৫০ জনকে হত্যা করে, হত্যার নির্দেশ দিয়ে...
১১ মিনিট আগে