সাতক্ষীরার শ্যামনগরে ৩৮২ কেজি ভেজাল মধু জব্দ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেজাল মধু তৈরির অপরাধে জিন্দাগীর কাগুজী নামের এক কারিগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিন্দাগীর কাগুজীর বাড়িতে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে জিন্দাগীর কাগুজি বাড়ি থেকে সটকে পরে। তবে তাঁর স্ত্রীর স্বীকারোক্তি মোতাবেক সেখান থেকে ৩৮২ কেজি ভেজাল মধু, ৪২ কেজি চিটাগুড় ও দেড় কেজি কালোজিরা জব্দ করা হয়। তাঁর স্ত্রী স্বীকার করেছেন, তারা চিটাগুড়ের সঙ্গে ফিটকিরি ও ফ্লেভারসহ বিভিন্ন রাসায়নিকের মিশ্রণ ঘটিয়ে মধু বানিয়ে তা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
মোখলেসুর রহমান আরও জানান, অভিযানে ভেজাল মধু তৈরির প্রমাণ পাওয়ার পর শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা ভেজাল মধু ও বিভিন্ন সরঞ্জাম জনসম্মুখে ধ্বংস করা হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে