
যশোরের প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।
পরে অশোক কুমার রায়ের কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেওয়া হয় নীলগঞ্জ মহাশ্মশানে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন অশোক কুমার রায়। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই অশোক রায় রাজনীতির সঙ্গে যুক্ত হন। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে আরও জানা গেছে, ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সঙ্গে সুসম্পর্ক ছিল অশোক রায়ের। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে জেলা জাসদের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা তাঁর বাসায় ছুটে যান।

‘সকালবেলা আমার মাকে কেন্দ্রে নিয়েই আসা। আমার মা আমাকে ভোট দিয়েছেন—এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের বিষয়। তেমনিভাবে এই রংপুর...
৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে ওয়ার্ড জামায়াতের সভাপতি আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র গাজীপুরের শ্রীপুরে ১১০ বছর বয়সী বাজিত খাঁন ওরফে ময়না খাঁন গাজীপুর-৩ আসনের হয়দেবপুর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। প্রতিবেশী ও নাতিদের সাহায্যে তিনি ভোট প্রয়োগ করেন।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চলছে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। নিয়ম অনুযায়ী, ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিচয়পত্র দৃশ্যমান থাকার কথা। গলায় ফিতা দিয়ে ঝুলিয়ে বা
২৪ মিনিট আগে