বাগেরহাটে বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরে যাচ্ছিলেন শামীম। ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে