
খুলনার পাইকগাছায় অস্বাভাবিক হারে জোয়ারের পানিতে বোয়ালিয়ার জেলেপল্লিসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে।
জেলেপল্লির অজিত বিশ্বাস বলেন, ‘আমরা শত বছর ধরে এখানে বসবাস করে আসছি। কপোতাক্ষ নদের ভাঙনে কয়েকবার সরে গিয়ে ঘর করা হয়েছে। কেহ কেহ অন্যতরে সরে বাড়িঘর তৈরি করেছে। বর্তমানে নদের ওপরে বিকল্প রিং বাঁধের মধ্যে প্রায় ৪০-৫০টি পরিবার বসবাস করছে। তবে ঝড়বৃষ্টি বা অতিরিক্ত পানি বাড়লে ছোট রিং বাঁধ ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়।’
অজিত বিশ্বাস আরও বলেন, গতকাল সোম ও আজ মঙ্গলবার নদে অতিরিক্ত পানি বেড়ে যায়। এতে বাঁধ ভেঙে লবণপানি ঠুকে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিয়ত এসব ক্ষতি থেকে বাঁচতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ চাই।
গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, হিতামপুর জেলেপল্লিতে ব্যাপক ভাঙন এলাকা রয়েছে। মূল ওয়াপদার বাইরে রিং বাঁধ ভেঙে যায়। ওই সময় বাঁধটি টিকিয়ে রাখতে লোকজন নিয়ে কাজ করেও তা ঠেকানো সম্ভব হয়নি। জোয়ারের পানিতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, বোয়ালা জেলেপল্লিতে ভাঙন রয়েছে। নদনদীতে অস্বাভাবিক হারে জোয়ারের পানি বাড়ায় জেলেপল্লির রিং বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। তাৎক্ষণিক এলাকাবাসীকে নিয়ে বাঁধটি পুনরায় বাঁধার চেষ্টা করা হলেও রক্ষা করা যায়নি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গেই প্রকল্প কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। দেখা যায়, ৫০ থেকে ৬০ ফুট জায়গা ভেঙে গেছে।’
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আগামীকাল বুধবার থেকে বাঁধের কাজ শুরু হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে