চুয়াডাঙ্গার দর্শনায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আল আমিন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন দর্শনা পৌর এলাকার রামনগর তালবাগানপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। সে দর্শনা মেমনগর বি. ডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আজ দুপুরে প্রাইভেট পড়া শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল আল আমিন। এ সময় রামনগর মাইকপট্টির কাছে পৌঁছালে তার সাইকেলের চেইন পড়ে যায়। সাইকেলের চেইন তুলতে গেলে দর্শনা থেকে আসা কার্পাসডাঙ্গামুখী দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে