
খুলনায় চার মামলার আসামি ওয়াজিদ ইসলাম রাকিব (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার গভীর রাতে তাঁকে নগরীর বৈকালী এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব বৈকালী এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে শ্বশুরবাড়ি থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখাসহ চারটি মামলা রয়েছে। রাকিব ও তাঁর বাবা জাকির শেখ নগরীর খালিশপুর থানার বৈকালী, বয়রা ও মুজগুন্নী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বহুদিন ধরে বাবা ও ছেলে মিলে কিশোর গ্যাং নিয়ে চাঁদাবাজি, মাদক, জমি দখল, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রাকিব ও তাঁর কিশোর গ্যাংয়ের সদস্যরা দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ওপরও হামলা করেছে। ছেলে-বাবার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে পারেন না। রাকিব ও তাঁর বাবা জাকিরের বিরুদ্ধে খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় হত্যা, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৫টি মামলা রয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার মো. আহাদুজ্জামান বলেন, রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। দেড়-দুই মাস আগে সেটি তাঁর এক সহযোগী নিয়ে গেছেন। রাকিবকে গ্রেপ্তারের পর সেই সহযোগীকে গ্রেপ্তার করে অস্ত্রটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এলজিইডির আওতাধীন সড়কের সামাজিক বনায়নের অন্তত ১৫টি মূল্যবান মেহগনিগাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে চোরের দল। আজ সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে আতুরের ঘর পাকা সড়কের দুই পাশে অন্তত ১৫টি মূল্যবান ও পরিণত...
৮ মিনিট আগে
২০০৫ সালের ৩১ জুলাই রাতে সৎ ছেলে সুজাউল ইসলাম ও তার সহযোগীরা অসুস্থতার কথা বলে মরিয়মকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে মাঠের মধ্যে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ একটি পুকুরে ফেলে পানিতে ডুবে মরিয়মের মৃত্যু হয়েছে বলে প্রচার চালানো হয়।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মাসুদ মিয়া ও হিরণ মিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। রেললাইন অবরোধ করে সংঘর্ষ চলায় সড়ক ও রেল চলাচলে বিঘ্ন ঘটে। পর দুপুর পৌনে ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
১০ মিনিট আগে
গত রোববার রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু আমার ছেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। একই সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করা হয়, যা একজন নারী...
১৩ মিনিট আগে