
টানা বর্ষণে জলাবদ্ধতায় পড়েছে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়। কার্যালয় চত্বরে হাঁটুপানি জমে গেছে, ফলে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা নিতে আসা মানুষের ভোগান্তিও বেড়েছে।
জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি জলাবদ্ধতায় কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা তীব্রতর হয়েছে।
সেবা নিতে আসা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাতে যদি এসে ভোগান্তিতে পড়তে হয়, তাহলে তো দুঃখজনক।’
এদিকে পৌরসভা থেকে জানা গেছে, শহরের জলাবদ্ধতা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেন নির্মাণের কাজ চলছে।
তবে জনসাধারণের অভিযোগ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাব এবং সঠিকভাবে কাজ বাস্তবায়ন না হওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে এ সমস্যা আরও প্রকট হবে বলে আশঙ্কা স্থানীয়দের।
এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার সমস্যা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘদিনের। তারপরও পৌরসভা কাজ করছে। ইতিমধ্যে কিছু ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হয়েছে। শিল্পসচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি সমাধানে একটি প্রকল্প দেওয়ার কথা বলেছেন। আশা করি, দ্রুতই এটি সমাধান হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে