বিরামহীন বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বুধবার রাত ১২টা থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির মোংলা কার্যালয়। আজ শুক্রবার বেলা ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোংলা উপজেলার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। একই অবস্থা ছিল মোংলা পৌর এলাকায়ও। তবে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মোংলা পৌর এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয়। পৌর এলাকার বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি (ওজোপাডিকো)।
পল্লী বিদ্যুৎ সমিতির মোংলা কার্যালয় সূত্রে জানা যায়, বঙ্গোপসারে সৃষ্ট লঘুচাপের কারণে গত মঙ্গলবার থেকে মোংলায় বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছিল। বুধবার রাতে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস শুরু হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর সকাল বেলা আবহাওয়া একটু ভালো হলে দেখা যায়, উপজেলা ও পৌর এলাকায় অসংখ্য গাছ পড়েছে বিদ্যুতের তারের ওপর, খুঁটি উপড়ে গেছে অথবা হেলে পড়েছে। আবার কোথাও প্রবল বাতাসে তার ছিঁড়ে গেছে। উপজেলা ব্যাপী লাইনের মেরামত না করা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো উপায় নেই। তবে এই মেরামত করতে কয়দিন সময় লাগবে সুনির্দষ্টভাবে সে তথ্য দিতে পারেনি পল্লী বিদ্যুতের মোংলা কার্যালয়।
মিঠাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল গোলদার, উত্তর চাঁদপাই গ্রামের রাজীব শেখ, চাপড়া গ্রামের মিঠুন ঢালী, জয়খা গ্রামের মারুফ শেখসহ বেশ কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলা জুড়ে প্রত্যেকের কম–বেশি ক্ষতি হয়েছে। এরপর বিদ্যুৎ না থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। যত দ্রুত সম্ভব লাইন মেরামতের কাজ শেষ করে বিদ্যুৎ দেওয়ার দাবি জানান তাঁরা।
পল্লী বিদ্যুৎ সমিতির মোংলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কীর্ত্তনিয়া জানান, ঝড় ও টানা বৃষ্টিতে সারা উপজেলায় বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা মোংলার ছয় জন কর্মীসহ বেশ কিছু শ্রমিক নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি কাজ করে দু–একটি জায়গায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পেরেছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব সারা উপজেলার লাইনের মেরামত শেষ করে সমস্ত উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৭ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে