
সুন্দরবনে কীটনাশক দিয়ে অবৈধভাবে চিংড়ি মাছ শিকারের পর তা শুঁটকি করে পাচারের সময় জব্দ করেছেন বন বিভাগের কর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালী খাল থেকে তিন বস্তা শুঁটকি জব্দ করা হয়।
এ সময় চারটি টোনাজাল ও তিনটি নৌকা আটক করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি তাঁরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান আজকের পত্রিকা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালী খালে অভিযান চালায় বন বিভাগ। এ সময় পাচারকারীরা নৌকা থেকে লাফ দিয়ে বনের গহিনে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারিনি, তবে পাচারকারীদের ফেলে যাওয়া তিন বস্তা শুঁটকি মাছ জব্দ করি।’
মাহবুব হাসান আরও বলেন, ‘তিনটি নৌকায় ছয়জন পাচারকারী জেলে ছিল। পরে জব্দ করা শুঁটকি মাছ এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’ আর এ ঘটনায় বন আইনে ইউডিওআর (অজ্ঞাত) মামলা করা হয়েছে বলে জানান এ বন কর্মকর্তা।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে