
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন টেকেরখাল এলাকা থেকে বনকর্মীরা মৃত একটি হরিণ উদ্ধার করেছেন। কোবাদক স্টেশনের সদস্যরা নিয়মিত টহলের সময় গতকাল বুধবার সন্ধ্যায় টেকেরখালসংলগ্ন সুন্দরবনের গভীর অরণ্য থেকে ফাঁদে আটকে পড়ে মারা যাওয়া অবস্থায় হরিণ উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত দেড় শতাধিক নাইলনের রশির ফাঁদ জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বুধবার কোবাদক স্টেশনের ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের টহলে যান। একপর্যায়ে স্টেশনটির আওতাধীন টেকেরখাল এলাকার বনের মধ্যে পেতে রাখা ফাঁদে আটকে একটি হরিণকে মৃত অবস্থায় দেখতে পান। পরে গোটা এলাকা তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় দেড় শতাধিক ফাঁদ উদ্ধার করেন।
বন বিভাগের এ কর্মকর্তা আরও বলেন, হরিণ শিকারের ঘটনায় অজ্ঞাত নাম-পরিচয়ের ব্যক্তিদের আসামি করে বন আইনে মামলা হবে। এ ছাড়া সুন্দরবনে যাতায়াতকারী জেলেসহ অন্যদের সঙ্গে কথা বলে শিকারি চক্রটিকে চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় আনা হবে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১৫ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪০ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
১ ঘণ্টা আগে