
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে জালসহ পাঁচটি নৌকা। গ্রেপ্তার জেলেদের আজ বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শেলারচর টহল ফাঁড়ির বনাঞ্চলের চানমিয়ার খালে তিনটি জেলে নৌকাসহ ছয় জেলে এবং কালামিয়ার খালে দুটি নৌকাসহ চার জেলেকে আটক করেন। আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যের খালে মাছ ধরার প্রস্ততি নিয়েছিলেন। আটক জেলেদের মধ্যে আটজনের বাড়ি খুলনার কয়রা ও দুই জেলের বাড়ি শরণখোলায় বলে বনরক্ষীরা জানান।
জানতে চাইলে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। আজ সকালে আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর সঠিক কারণ চার দিন পরও অজানা। তদন্ত কমিটির সংশ্লিষ্টদের ধারণা, বিশুদ্ধ বাতাস চলাচলের সুবিধাহীন কক্ষটিতে অক্সিজেনস্বল্পতায় এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্প্লিট এসি রয়েছে, যা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন।
২ ঘণ্টা আগে
ঈদের ছুটির প্রভাব পড়েছে রাজশাহীর আমের বাজারে। গুটি আমের দাম কমতে কমতে ৭০০ টাকা মণে ঠেকেছে। গোপালভোগ আটকে আছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। তবে হিমসাগরের দাম বাড়তি। শুরুতেই এ আমের মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো হয়ে গেছে।
২ ঘণ্টা আগে
‘ঈদের (ঈদুল আজহা) আগের দিন রাতে আমার স্ত্রী সাথী বেগম (২৭) এবং দেড় বছরের ছেলে সাফওয়ান ওরফে হাসেম ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তখন দুই লাশ এবং জীবিত সন্তানকে নিয়ে আমাকে একাই রেললাইন পার হতে হয়েছে। কাঁধে ছিল স্ত্রীর এবং বুকে ছিল সন্তানের লাশ; অন্য হাতে ছিল আমার আরেক মেয়ে এবং শপিং ব্যাগ। কিন্তু আমাকে সাহা
২ ঘণ্টা আগে