খুলনায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবককে আবাসিক হোটেলের কক্ষে আটকে মারধর, বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সৈয়দ সোহাগ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর সাতরাস্তা মোড়ের স্বপ্ন মহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে আরও সাতজনকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বয়রা রায়েরমহল মন্দির মোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে ইমরান হোসেনকে অনলাইনে চাকরি দেওয়ার কথা বলে স্বপ্ন মহল আবাসিক হোটেলে ডেকে নেয় একটি প্রতারক চক্র। চক্রটি ইমরানকে হোটেলের ৩০৬ নম্বর কক্ষে আটকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এরপর তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মুক্তিপণ দিতে রাজি না হওয়ায় ইমরানকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মুঠোফোন ব্যবহার করে পরিচিতদের কাছে কল করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ হাজার টাকা আদায় করা হয়। একই সঙ্গে ইমরানের মুঠোফোন এবং মানিব্যাগে থাকা ১ হাজার ৩০০ টাকা নেওয়া হয়।
এ ছাড়া মুক্তিপণের বাকি টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে ঘটনাটি জানাজানি হলে রাতে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে চার নারী ও চার পুরুষকে আটক করে।
কোতোয়ালি থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে তাসনিম, মিম আক্তার, সপ্না, মিতু, ফয়সাল ইসলাম, তারেক হাওলাদার ও মেহেদী হাসান শান্ত নামে আরও সাতজনকে আটক করা হয়। এ সময় হোটেল থেকে ইয়াবাসহ সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।

ফেসবুকে পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমে। এরপর ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ২৯ বছর বয়সী এক যুবক। গত ২৫ আগস্ট বাংলাদেশে আসার ১৬ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। স্থানীয়দের কাছে ঘটনাটি এখন বেশ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে...
৫ মিনিট আগে
পুলিশ বলছে, গ্রেপ্তাররা ওই এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে দেড় মাস ধরে ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তারা অনলাইন প্রতারণার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এ কাজে তাঁদের সহায়তা করেছে দেশীয় একটি চক্র।
৮ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর কেইপিজেডে পাহাড় থেকে নেমে আসা দুটি বন্য হাতির অবাধ বিচরণে একদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। হাতির কাছে গিয়ে চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার অভিযোগে পর্যটকদের সতর্ক করেছে বন বিভাগ।
১৩ মিনিট আগে
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে