
ঝিনাইদহের হরিণাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মোশাররফ হোসেন (৩৩) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দলের দুই পক্ষের এই সংঘর্ষে আহত হয়েছেন আটজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার চানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন এবং বিএনপির কর্মী ও গ্রামের মাতবর দবির উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার সকালে দবিরের ভাই মোশাররফ হোসেন মাঠে কলা কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে ৯ জন আহত হন। তাঁদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই দবির উদ্দিন বলেন, ‘সকালে আমার ভাই মাঠে কাজ করছিল। এ সময় মহিউদ্দিনের লোকজন তার ওপর হামলা চালায়। সে বাঁচতে বাড়ির দিকে দৌড় দেয়। অপর পক্ষের লোকজন দৌড়ে গিয়ে বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করে।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা শারমিন বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত (ওসি) এম এ রউফ খান আজকের পত্রিকাকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিএনপির সভাপতি মহিউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে