ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে হত্যার ঘটনায় আসামি ইয়াদ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। আসামি ইয়াদ আলী নড়াইল জেলার বিল-ডুমুর তলা গ্রামের মৃত চান মোল্লার ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে নিজ বাড়ির পাশে গাছের পাতা কাটতে গেলে এক নারীকে ধর্ষণের চেষ্টা করে ইয়াদ আলী। একপর্যায়ে ব্যর্থ হয়ে ওই নারীকে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে ওই নারীর মৃত্যু হয়।
তারেক আমান বান্না আরও জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ইয়াদ আলীকে আটক করা হয়। এরপর সে জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টা ও হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে রাতেই তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পুকুর লিজ ও পুরোনো মালপত্র বিক্রিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম থাকলেও এবার তা মানা হলো না রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘কাছের লোকদের’ ডেকে মালপত্র বিক্রি ও পুকুর লিজ দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে এলাকায় মাইকিংও করা
৫ ঘণ্টা আগে
কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে তখন তা কমানোর বদলে বাড়ানোর পক্ষে প্রচার চালানো হচ্ছে। এমনকি খোদ ফসলের খেতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে কীটনাশক কোম্পানিগুলোর। ঝিনাইদহের বিভিন্ন এলাকায় সম্প্রতি এ চিত্র দেখা গেছে।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা বান্দরবানে অনুপ্রবেশ করে কম মজুরিতে শ্রমিকের কাজ করছে। এর ফলে স্থানীয় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্রমিকেরা বেকার হয়ে পড়ছেন।
৫ ঘণ্টা আগে
ক্ষতিগ্রস্ত বেইলি সেতু সরিয়ে নতুন সেতু নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় চার বছর আগে। কিন্তু জমি অধিগ্রহণের জটিলতায় দুই বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়েই চলাচল করছে যানবাহন।
৬ ঘণ্টা আগে