
রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ বুধবার বিনয় কৃষ্ণ মল্লিক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি বেসরকারি এনজিও রাইটস যশোরের নির্বাহী পরিচালক।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুদীপ্ত ঘোষ।
আসামিরা হলেন শহরের নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং খালধার রোডের ফটিক চন্দ্র ঘোষের ছেলে ও পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতা ও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার গঠন করেন।
আসামিরা এতে সন্তুষ্ট না হয়ে নতুন সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট বিলি, সমাবেশে বক্তব্য, সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য দেন।
আসামিরা ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে তাঁদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আসামিদের এমন কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং শৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশবিরোধী ষড়যন্ত্র দৃষ্টিগোচর হওয়ায় তিনি আদালতে এই মামলা করেছেন।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২২ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩২ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৩৯ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে