
যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে চড়ে খালার বাড়ি যাওয়ার সময় গাছের কাটা ডাল পড়ে ফাতেমা খাতুন নামের দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাতেমা খাতুন মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হাসান আলীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে ভ্যানযোগে কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় রজব আলী নামে এক ব্যক্তি গাছের ডাল কাটছিলেন। গাছ থেকে কাটা একটি ডাল ফাতেমার শরীরে পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শারমিন ইয়াসমিন বলেন, ‘মৃত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।’
কেশবপুর থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার বলেন, ‘ভ্যানে যাওয়ার সময় গাছের ডাল পড়ে ওই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। গাছের ডাল কাটার দায়িত্বে থাকা রজব আলীর পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নতুন একটি রণাঙ্গনে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরানের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে উপসাগরীয় আরব দেশগুলো। এর মধ্যেই সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্য খালাসে আর ছুটির দিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চট্টগ্রাম কাস্টমস হাউসে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। শুক্রবার, শনিবারসহ সরকারি ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর প্রীতম এরিক পিতু (৩০) নামের এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নতুন ব্রিজসংলগ্ন ধলাই নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৯ মিনিট আগে
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ‘ভাড়ায়’ গিয়ে ব্যাংকের এক কর্মকর্তাকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছয়জনের নামে নগরের চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগের চার দিনেও মামলা রেকর্ড হয়নি। তদন্ত কর্মকর্তা মামলা করতে নিরুৎসাহিত করেছেন...
১৩ মিনিট আগে